যুদ্ধাপরাধের অভিযোগে আটক আরো একজনের মৃত্যু

0

সিটিনিউজবিডি: মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন এমদাদুল হক ওরফে টাক্কাবালী (৮০) মারা গেছেন। টাক্কাবালী ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চুনটা গ্রামের মৃত হাজী মমতাজ মুন্সীর ছেলে।

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার হওয়া এ অভিযুক্ত ঢামেকের নতুন ভবনের ৬০২ নম্বর কক্ষে চিকিৎসাধীন ছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে মোজাম্মেল হক।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.