‘পদ্মভূষণ’ পাচ্ছেন সানিয়া মির্জা

0

খেলাধুলা: ভারতের টেনিসকন্যা, পাকিস্তানি পুত্রবধূ সানিয়া মির্জা ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’ লাভ করেছেন। গেল বছরে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে জিতেছেন দুটি গ্র্যান্ড স্লাম শিরোপা। ভারতীয় টেনিসকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়।

সানিয়ার আগে কপিল দেব, সুনীল গাভাস্কার, রাহুল দ্রাবিড়দের মতো কিংবদন্তি ক্রিকেটাররা জিতেছেন এই পুরস্কার।

২০১৫ সালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সানিয়া জিতেছিলেন নয়টি শিরোপা। প্রথম ভারতীয় টেনিস খেলোয়াড় হিসেবে টেনিস দ্বৈত র‌্যাংঙ্কিংয়ে শীর্ষস্থানেও গেছেন সানিয়া। এ বছরের শুরুটাও দারুণভাবে করেছেন তিনি। পা রেখেছেন বছরের প্রথম গ্র্যান্ড স্লাম, অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে। পদ্মভূষণ পুরস্কারের জন্য মনোনীত হওয়ার এই খবর শুনে মেলবোর্ন থেকে সানিয়া বলেছেন, ‘পদ্মভূষণ পুরস্কার জয়ের সম্মানটা সত্যিই একটা দারুণ অভিজ্ঞতা। এটা আমাকে আরো অনুপ্রাণিত করবে ভবিষ্যতে দেশের জন্য আরো ভালো কিছু করার জন্য।’ এর আগে পদ্মশ্রী, খেলরত্ন ও অর্জুন পুরস্কারও জিতেছিলেন সানিয়া।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.