সড়ক দুর্ঘটনায় দুই র‌্যাব সদস্য নিহত

0

সিটিনিউজবিডি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে র‌্যাবের পিকআপের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই র‌্যাব সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন র‌্যাবের আরো ছয় সদস্য। নিহতরা হলেন র‌্যাব-১১ এর সার্জেন্ট মনসুর ও কনস্টেবল সোহেল।

শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় মাহফুজ ও রাসেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য আহতরা হলেন আজাহার, মিজান, আবদুল খান বাদল ও আনসার আলী। তাদের উদ্ধার করে স্থানীয় রূপগঞ্জের ভূলতা এলাকায় আল-রাফি ও মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

র‌্যাব-১১ এর উপপরিদর্শক মিজান জানান, র‌্যাবের টহলরত পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে সার্জেন্ট মনসুর মারা যান। আর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান কনস্টেবল সোহেল। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.