সিটিনিউজবিডি : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে কয়েকশ শিক্ষার্থী।
তাদের অবরোধের কারণে শাহবাগ মোড় থেকে চার দিকে যাওয়ার পথেই যান চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে।
তিনি জানান, ‘সাধারণ ছাত্র-ছাত্রী পরিষদ’ ব্যানারে কয়েকশ শিক্ষার্থী শুক্রবার বিকালে শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে রাস্তায় অবস্থান নেয়। পরে বেলা ৪টার দিকে তারা শাহবাগ মোড়ে চলে আসে।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, “তারা চাকরিতে ঢোকার বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানাচ্ছে। আমরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি।”
বিক্ষোভকারীদের একজন বলেন, সরকার অবসরের বয়সসীমা বাড়িয়ে ৫৭ বছর থেকে ৫৯ বছর করেছে। মুক্তিযোদ্ধাদের জন্য ৬০ বছর করা হয়েছে। শিক্ষকদের ৬৫ বছর ও বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বছর করা হয়েছে। অথচ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সেই ৩০ বছরই রাখা হয়েছে। এতে দিন দিন বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জটের কারণে একজন শিক্ষার্থীর লেখাপড়া শেষ করতেই চাকরিতে ঢোকার বয়স ফুরিয়ে আসে অভিযোগ করে এই সীমা বাড়ানোর দাবি জানান তিনি।
