সন্তানসহ গৃহবধূকে কুপিয়ে হত্যা, আটক ২

0

নোয়াখালী প্রতিনিধি : পারিবারিক কলহের জেরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দুই বছরের শিশুসহ এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম চরবাটা গ্রামে নাথপাড়া এলাকা থেকে পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- ওই গ্রামের সঞ্জয় চন্দ্র নাথের স্ত্রী লাকি রাণী নাথ (২৬) ও তার ছেলে হরিচাঁন নাথ (২)। আটককৃতরা হলেন- সঞ্জয় চন্দ্র নাথ (২৯) ও তার পিতা দশরথ নাথ (৫৫)।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, সঞ্জয় ও তার পরিবারের লোকজন লাকী ও হরিচাঁনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। হত্যার পর মরদেহ দুটিকে খড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

ওসি আরও জানান, ঘটনার পরপরই স্থানীয়রা লাকীর স্বামী ও শ্বশুরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য শনিবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লাকী রানীর বাবা রতন চন্দ্র নাথ বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.