ইউপিতে প্রথম ধাপে বেশি ভোট না নেয়ার পরামর্শ পুলিশের

0

ঢাকা অফিস : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে বেশি সংখ্যক ইউপিতে ভোটগ্রহণ না করার পরামর্শ দিয়েছে পুলিশ।

নির্বাচনটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছে তা বুঝতেই এ পরামর্শ দেয়া হয়েছে নির্বাচন কমিশনকে (ইসি)। তবে ইসি এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

আইন মন্ত্রণালয় থেকে বিধিমালা ভেটিং হয়ে আসার পরই কমিশন বৈঠকে নির্বাচনের তফসিলের সময় ও ইউপি সংখ্যা নির্ধারণ করা হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কার্যালয়ে গতকাল রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী।

তিনি জানান, পাঁচ ধাপে অনুষ্ঠেয় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কথা থাকলে প্রথম ধাপে যেন বেশি সংখ্যাক ইউনিয়ন পরিষদে ভোটগ্রহন না করার জন্য পরামর্শ দিয়েছেন পুলিশ। মন্ত্রণালয় থেকে আজকালের মধ্যেই নির্বাচনী বিধিমালা ইসিতে আসার কথা। সেটি আসলে আগামী বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে। তবে নির্বাচনের তারিখ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে মার্চ মাসের ২৮ তারিখের মধ্যে নির্বাচন হতে পারে।

ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন নির্বাচনের জন্য প্রথম ধাপের ৭৭৪টি ইউপির তালিকা প্রস্তুত করা হয়েছে। এসব ইউপির বেশিরভাই উপকূলীয় ও পাহাড়ি এলাকার। কয়েকটি ধাপে সাড়ে চার হাজার ইউপি নির্বাচনের জন্য ৬০০ কোটি টাকার বাজেট প্রস্তাবনা এরই মধ্যে তৈরি করা হয়েছে। এর মধ্যে নির্বাচন ব্যবস্থাপনার জন্য ২৩০ কোটি টাকা এবং আইনশৃঙ্খলা খাতের জন্য ৩৭০ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ২৯ (৩) ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ পাঁচ বছর পূর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। এ হিসাবে চলতি বছরের জুনের মধ্যে সবগুলো ইউপির নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.