দাঁত সুন্দর রাখুন সহজ উপায়ে

0

লাইফস্টাইল : আজকাল দাঁতের সমস্যা নিয়ে অনেকজন অনেক রকম কষ্টে আছে। তার মধ্যে একটি বড় সমস্যা হল আপনার হলুদাভ দাঁতগুলো। দাঁতের এই অবস্থা আপনাকে বিব্রত করার পাশাপাশি গুটিয়ে দিচ্ছে বন্ধুমহল থেকে। কিন্তু আর নয় গুটিয়ে থাকা। নিজেকে নিয়ে হাজির করুন সবার সামনে। নিমিষেই ফিরিয়ে আনুন ঝকঝকে উজ্জ্বল দাঁতের হাসি।

তাই আপনাকে যা করতে হবে – নিয়মিত খাবারের পরপরই ব্রাশ করতে হবে। ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করতে হবে। ব্রাশ ও টুথপেস্ট প্রতি ৩ মাস পরপর বদলে নিতে হবে। একটি ব্রাশ ভিজিয়ে নিয়ে তাতে বেকিং সোডা নিয়ে দাঁত মাজলে দাঁত হয় ঝকঝকে সাদা। লবণ আর ১ চিমটি বেকিং সোডা দিয়ে ব্রাশ করলে দাঁত উজ্জ্বল সাদা হয়।

সাদা দাঁতের জন্য ম্যালিক এসিড দরকার। স্ট্রবেরি ও বেকিং সোডা মিশিয়ে নিলেই এটি তৈরি হয়ে গেল। এরপর দাঁতে ঘষে নিয়ে ৫ মিনিট অপেক্ষার পর দাঁত ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন করতে পারেন। এক চিমটি লবণ ও কয়েক ফোঁটা লেবু দিয়ে দাঁত মাজলে দাঁত সাদা হয়।

কমলার খোসার ভেতরের অংশ দিয়ে দাঁত ঘষলে দাঁত সাদা হয়। দাঁত সাদা করতে আপেল সিডার ও সাদা ভিনেগার দিয়ে দাঁত মাজতে পারেন। পুদিনা পাতা অনেক উপকারী। এটি দাঁত সাদা করে। সবুজ চা তে প্রচুর ফ্লুরাইড থাকে। এছাড়া এটি এন্টি এসিডিক হওয়ার কারণে দাঁতে হলুদ রং পড়তে বাঁধা দেয়। ব্রাশ করার পর অবশ্যই ফ্লস ব্যবহার করতে হবে। এতে দাঁতের ভেতরের আঁটকে থাকা খাবার বের হয়ে আসবে।

কফি, চা, ধুমপান, মদ বর্জন করুন। অতিরিক্ত রঙিন খাবার খাওয়ার পরপরই দাঁত পরিষ্কার করতে হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.