লাইফস্টাইল : চুলের সমস্যায় ভুগছেন না এমন মানুষ খুজে পাওয়া কষ্টকর। কারো রয়েছে খুশকির সমস্যা, কারো চুল পড়ে যাচ্ছে, কেউ আবার চুল রুক্ষ হয়ে যাওয়া নিয়ে হতাশ। এটা ঠিক যে, শ্যাম্পু করলে চুল পরিষ্কার থাকে এবং চুলের এ জাতীয় সমস্যা কম হয়। তবে প্রতিদিন শ্যাম্পু করা একেবারেই ঠিক নয়। কারণ, শ্যাম্পু চুলের ক্ষতিও করে। এতে বিভিন্ন রাসায়নিক উপাদান রয়েছে, যেগুলো চুলে নেতিবাচক প্রভাবও ফেলে থাকে। বিভিন্ন গবেষণার এমন তথ্যই উঠে এসেছে।
তাই শ্যাম্পু ব্যবহার না করে ঘরোয়া উপায়ে চুল পরিষ্কারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
তাই চুল পরিষ্কারের বিশেষজ্ঞদের কিছু পরামর্শ : সপ্তাহে অন্তত একদিন চুল সোডা দিয়ে পরিষ্কার করুন। প্রথমে চুল পানি দিয়ে ধুয়ে সোডা মেখে রাখুন। পাঁচ থেকে ছয় মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে আপনার চুলের খুশকি দূর হবে এবং চুল নরম হবে।
একটি বাটিতে তিন টেবিল চামচ ঠান্ডা টক দই নিন। এবার এর সঙ্গে এক টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এখন চুল ও মাথার তালুতে এই প্যাক ভালো করে লাগান। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার প্রয়োজন নেই। এই প্যাক চুলের ময়লা দূর করে চুল পরিষ্কার করে।
মাথার ত্বকে ভিনেগার দিয়ে হালকাভাবে সাত মিনিট ম্যাসাজ করুন। এবার ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। তবে সাবান বা শ্যাম্পু ব্যবহার করবেন না। এর পর আপনি চাইলে আপেল সিডার ভিনেগার দিয়ে চুল ধুয়ে নিতে পারেন। এতে আপনার মাথা তালুর তেলতেলে ভাব ও খুশকি দূর হবে।
প্রথমে একটি বাটিতে দুটি ডিমের কুসুম ও কয়েক ফোঁটা লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই প্যাক দিয়ে মাথার তালু ম্যাসাজ করুন। ১০ মিনিট অপেক্ষা করুন। এর পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলের তেলতেলে ভাব দূর করবে এবং ঝলমলে করবে।
রোজমেরির পাতা বালতির পানির মধ্যে আট মিনিট রেখে দিন। এবার এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এর ঘ্রাণ চুলে অ্যারোমার কাজ করবে।
