টি২০ বিশ্বকাপ বর্জনের হুমকি গেইলদের

0

সিটিনিউজবিডিঃ চুক্তি নিয়ে জটিলতার জেরে ওয়েস্ট ইন্ডিজ দলের আইসিসি ওয়ার্ল্ড টি২০-তে অংশগ্রহণে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন চুক্তিতে বিভিন্ন সুযোগ সুবিধা কমিয়ে দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি), এমন অভিযোগ দলটির ক্রিকেটারদের। এখন সেসব জটিলতা নিরসন না হলে টি২০ বিশ্বকাপ বর্জনও করতে পারেন তারা। ডব্লিউআইসিবিকে লেখা এক চিঠিতে ক্রিকেটাররা এমন হুমকিই দিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজ টি২০ দলের অধিনায়ক ড্যারেন স্যামি স্বাক্ষরিত চিঠিটি দলে থাকা সব ক্রিকেটারের পক্ষ থেকে পাঠানো হয়েছে। একইসঙ্গে খেলোযাড়দের পক্ষ থেকে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার এ্যাসোসিয়েশনকে আলোচনার কোনো কর্তৃত্ব দেয়া হয়নি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.