সিটিনিউজবিডি: বাবা হতে চলেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। আগামী দুই/তিন মাসের মধ্যে এ ব্যাপারে সুখবরটি পাওয়া যাবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়মিত শারীরিক পরীক্ষা করছেন। তিনি এখন ছয় মাসের সন্তানসম্ভবা।
স্কয়ার হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্রও এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্ত:সত্ত্বা হওয়ার পর থেকেই রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার স্কয়ার হাসপাতালের একজন গাইনি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন। সবকিছু ঠিক ঠাক থাকলে আগামী দুই/তিন মাসের মধ্যে সুখবরটি আসতে পারে।
জানতে চাইলে শুক্রবার সালে মুঠোফোনে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো খবর নেই।’২০১৪ সালের ৩১ অক্টোবর ৫ লাখ ১ টাকা দেনমোহরে কুমিল্লার চান্দিনা উপজেলার মীরাখোলা গ্রামের মেয়ে হনুফা আক্তার রিক্তার সঙ্গে গাঁটছড়া বাঁধেন মুজিবুল হক।
একটু বেশি বয়সে বিয়ে করলেও সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই কনেকে ঘরে তোলেন রেলমন্ত্রী। গায়ে হলুদ, কনের বাড়িতে ধুমধামের সঙ্গে বিয়ের আয়োজন, ঢাকা থেকে বরযাত্রী নিয়ে যাওয়া থেকে শুরু করে বৌভাত কোনটারই কমতি ছিল না বিয়েতে।
