পৌরসভা ও ইউনিয়ন নির্বাচন পরিচালনার জন্য জাপার কমিটি গঠন

0

সিটিনিউজবিডিঃ আসন্ন পৌরসভা ও ইউনিয়ন নির্বাচনে এবিএম রুহুল আমিন হাওলাদারকে আহ্বায়ক ও এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়াকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাতীয় পার্টির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাত সদস্য বিশিষ্ট এ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক করা হয়েছে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক করা হয়েছে পার্টির প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী, সদস্য সচিব করা হয়েছে পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়াকে। কমিটির সদস্যরা হলেন, পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, নুরুল ইসলাম নুরু,  যুব সংহতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও জাতীয় পার্টির দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ।

এ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া জানান, আসন্ন পৌরসভা ও ইউনিয়ন নির্বাচনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। জেলা এবং উপজেলা পর্যায়ে একইরকম পরিচালনা কমিটি গঠন করার জন্য পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার সব জেলা ও উপজেলা কমিটিকে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘জেলা এবং উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন সংক্রান্ত যে কোনো সমস্যা ও জটিলতা কেন্দ্রীয় পরিচালনা কমিটিকে অবহিত করবেন।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.