সিটিনিউজবিডিঃ জেলার সলঙ্গায় ব্যাটারি চালিত অটোরিকশা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে গোলাম হোসেন (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
রোববার সকাল ১০টায় সলঙ্গা থানার বনবাড়ীয়া ভোলার বটতলা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন সলঙ্গা থানার জঞ্জালীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন।
সলঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এ.এসআই) শামসুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নসিমন আটক করেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
