দুর্বৃত্তের আগুনে ছাই ভিখারির ঘর

0

সিটিনিউজবিডিঃ গোবিন্দগঞ্জ উপজেলায় ভিখারি জামাল উদ্দিনের (৬৫) ঘরে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। জামাল উদ্দিন গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দামগাড়ী চাঁদপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, জামাল উদ্দিনের জমি না থাকায় পরিবার নিয়ে দীর্ঘ দেড় যুগ ধরে স্থানীয় আব্দুল জোব্বারের জায়গায় বাড়ি করে আছেন। কিন্তু আব্দুল জোব্বারের মৃত্যুর পর তার ছেলে ফজলুল হকসহ অন্যান্যরা তাকে উচ্ছেদ করার চেষ্টা করেন।

জামাল উদ্দিনের ছেলে শাহারুল ইসলাম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, এ সময় তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে অপর একটি ঘরে শুয়ে ছিলেন। তিনি তার বাবার ঘরে আগুন জ্বলতে দেখেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় গৃহবধূ সালেহা বেগম জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় রব্বানীর বিরুদ্ধে শাহারুলের দ্বিতীয় স্ত্রী রুজিনা বেগম ২ ফেব্রুয়ারি গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। সচেতন মহলের ধারণা, এই মামলার জের ধরেও এ অগ্নিকাণ্ডের ঘটনা হতে পারে।

বৈরাগী হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক (এসআই) রুহুল আমিন  বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি আমি শুনেছি। কিন্তু ছুটিতে থাকায় ঘটনাস্থলে যেতে পারি নাই।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.