মাতৃভাষা দিবসে লা মেরিডিয়ান সেবায় ২১% ছাড়

0

সিটিনিউজবিডিঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে বিশেষ প্রস্তাব ঘোষণা করেছে বাংলাদেশের শীর্ষ স্থানীয় পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকা। সদ্যযাত্রা শুরু করা লা মেরিডিয়ান ঢাকা তাদের প্রথম ভাষা দিবস উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষ্যে হোটেলের সবকটি সেবাতে রয়েছে ২১ শতাংশ পর্যন্ত ছাড়!

সেবার মধ্যে স্পা ও ফিটনেস সেন্টারসহ সব রেস্টুরেন্টেই থাকছে ২১ শতাংশ মুল্য ছাড়। এ প্রসঙ্গে হোটেলের মহা ব্যবস্থাপক আশওয়ানি নায়ার বলেন, ‘বাংলাদেশের সব জাতীয় উৎসবই আড়ম্বরের সঙ্গে উদযাপন করতে অগ্রণী ভুমিকা পালন করে আসছে লা মেরিডিয়ান ঢাকা। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলেও এর মূল কৃতিত্ব কিন্তু বাংলাদেশেরই, তাই এ দিবসের প্রতি সন্মান জানাতেই আমাদের এই প্রস্তাব! আশা করি আমাদের সকল আয়োজন অতিথিদের ভালো লাগব’।

লা মেরিডিয়ান ঢাকার মান সম্মত এবং আন্তরিক এই সেবা নিতে পারেন আপনিও। তাছাড়া বিশেষ এই মৌসুমের রয়েছে স্পেশাল ছাড়ের ব্যবস্থা। তাই দেরি না করে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন – ০১৯৯০৯০৯৯০৯ ও ০১৯৯০৯০০৯০০ এবং রিজার্ভেসনের জন্য  reservations.dhaka@lemeridien.com

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.