সিটিনিউজবিডিঃ স্যামসাং মোবাইল বাংলাদেশ ‘উইন এ কার’ ক্যাম্পেইন-এর মেগা পুরষ্কার ঘোষণা করেছে। পুরষ্কার বিজয়ী হলেন ময়মনসিংহের মোমিন। ক্রেতাদের কেনা মোবাইলের আইএমইআই নম্বর দিয়ে ডিজিটাল লটারির মাধ্যমে বিজয়ীকে নির্বাচন করা হয়।
প্রতিষ্ঠানটির ন্যাশনাল ডিস্ট্রিবিউশন পার্টনার এক্সেল টেলিকমের স্যামসাংয়ের অফিসিয়াল ইউটিউব পেজে ভিডিওটি শেয়ার করা হয়েছে। লিংকঃ https://youtu.be/r2eJ8ABbRpc
স্যামসাং গ্যালাক্সি মোবাইল জে২ কিনে বিজয়ী ভাগ্যবান তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি মেগা পুরষ্কাটি জিতে নেব তা কল্পনাও করিনি। এটি সত্যিই আমার জন্য স্বপ্নের মতো মনে হচ্ছে।এ গাড়িটি আমার জীবনকে আরও উপভোগ্য করে তুলবে।’
এ ক্যাম্পেইনে স্যামসাং গ্যালাক্সি কোর প্রাইম, গ্রান্ড প্রাইম, এইস নেক্সট২ জে১ এইস, জে২, জে৫, এবং জে৭ ডিভাইসগুলো ক্রেতারা পছন্দমতো মোবাইল কিনে সেডান কার জেতার সুযোগ পেয়েছিলেন।
এতে প্রতিদিন একটি স্যামসাং ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং ৫০০০ টাকা পর্যন্ত নগদ মুল্য ছাড়েরও সুযোগ ছিলো।
এ কাম্পেইনে স্যামসাং মোবাইল ক্রেতাদের কাছ থেকে অনেক বেশি সাড়া পেয়েছে এবং ক্যাম্পেইনটি অনেক জনপ্রিতা লাভ করেছে। এরই ফলপ্রসুতিতে ক্যাম্পেইনের সময়-সীমা বাড়ানো হয়েছে এবং ক্যাম্পেইনটি শেষে ক্রেতারা স্যামসাং গ্যালাক্সি ডিভাইসগুলো কিনে আরও একটি সেডান কার জেতার সুযোগ পাবেন।
