গেইটে তালা দিয়ে ক্লাস বর্জন ওসমানীর শিক্ষার্থীদের

0

সিটিনিউজবিডিঃ শিক্ষার্থীদের উপর স্থানীয় ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে ও তাদের গ্রেপ্তারের দাবিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে তারা ক্যাম্পাসে অবস্থান করে কলেজের মূল গেইটে তালা ঝুলিয়ে দেয়। পরে তারা হামলাকারী ব্যবসায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। সকাল পৌনে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাচ্ছিল।

একই দাবিতে গতকাল সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে তারা। মিছিলটি নগরীর মধুশহীদ এলাকায় পর্যন্ত এসে পুনরায় ক্যাম্পাসে সমাবেশে মিলিত হয়। দোষী ব্যবসায়ীকে গ্রেপ্তার না করলে আজ থেকে ক্লাস বর্জনের ঘোষণা দেয়েছে তারা। ওই ঘোষণা অনুযায়ী তারা আজ ক্যাম্পাসে অবস্থান করে ক্লাস বর্জন করেছে।

আন্দোলন কারী শিক্ষার্থী মো. নজরুল ইসলাম  জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যহত থাকবে।

প্রসঙ্গত, গত রোববার সন্ধ্যায় মোবাইলে লোড দেয়াকে কেন্দ্র করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া পাল্ট ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০জন আহত হন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.