অধ্যক্ষের আশ্বাসে হলে ফিরলেন ওসমানীর শিক্ষার্থীরা

0

সিটিনিউজবিডিঃ শিক্ষার্থীদের উপর স্থানীয় ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে ও তাদের গ্রেপ্তারের দাবিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ৭২ ঘণ্টার জন্য স্থগিত করেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে কলেজের অধ্যক্ষ ডা. মোরশেদ আহমদ চৌধুরীর আশ্বাসে শিক্ষার্থীরা হলে ফিরে গেলেও এখনো ক্লাসে যায়নি কেউ।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে ক্যাম্পাসে অবস্থান করে কলেজের মূল গেইটে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। পরে তারা হামলাকারী ব্যবসায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে অধ্যক্ষ ডা. মোরশেদ আহমদ চৌধুরী শিক্ষার্থীদের কাছে আসেন। এ সময় তিনি ৭২ ঘণ্টার মধ্যে প্রশাসনের সঙ্গে কথা বলে দোষিদের গ্রেপ্তারের আশ্বাস দেন। পরে ওই আশ্বাসে তারা হলে ফিরে যান।

আন্দোলন কারী শিক্ষার্থী মো. নজরুল ইসলাম  বলেন, ‘অধ্যক্ষ স্যারের আশ্বাসে আমরা ৭২ ঘন্টার জন্য অবস্থান কর্মসূচি স্থগিত রেখেছি। তবে ক্লাস বর্জনের কর্মসূচি চলছে।’

ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোরশেদ আহমদ চৌধুরী  বলেন, ‘শিক্ষার্থীদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দেয়া হয়েছে।’

একই দাবিতে গতকাল সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে তারা। মিছিলটি নগরীর মধুশহীদ এলাকায় পর্যন্ত এসে পুনরায় ক্যাম্পাসে সমাবেশে মিলিত হয়। দোষী ব্যবসায়ীকে গ্রেপ্তার না করলে আজ থেকে ক্লাস বর্জনের ঘোষণা দেয়েছে তারা। ওই ঘোষণা অনুযায়ী তারা আজ ক্যাম্পাসে অবস্থান করে ক্লাস বর্জন করেছে।

প্রসঙ্গত, গত রোববার সন্ধ্যায় মোবাইলে লোড দেয়াকে কেন্দ্র করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া পাল্ট ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০জন আহত হন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.