ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

0

সিটিনিউজবিডি : গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শুক্রবার ভোর থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। টানা তিন দিনের সরকারি ছুটি, উড়াল সেতু নির্মাণে মাটি পরীক্ষার জন্য গর্ত করা ও একটি লরি বিকল হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ২১ ফেব্রুয়ারিসহ টানা তিন দিনের ছুটি পেয়েছে চাকরিজীবীরা। এই ছুটিতে অকেইে গ্রামের বাড়িতে যাচ্ছেন। এ কারণে গত বৃহস্পতিবার রাত থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেতে শুরু করে। সঙ্গে রয়েছে উড়াল সেতুর মাটি পরীক্ষার জন্য করা গর্ত। এছাড়া শুক্রবার ভোরে কালিয়াকৈরের তুরাগ পাম্পের সামনে ১২ চাকার একটি হাইড্রোলিক লরি বিকল হয়ে যায়। সব মিলে শুক্রবার ভোর থেকে মহাসড়কের অন্তত ২০ কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়।

কোনাবাড়ি হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু দাউদ খান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে মহাসড়কে গাড়ির চাপ বেশি ছিল। যানজটে গাড়ি খুব ধীর গতিতে চলাচল করছে।

গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট থাকলেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.