ফুল দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ছাত্রলীগ

0

সিটিনিউজবিডি : মাগুরায় শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষ। আজ রবিবার সকালে উপজেলার আরপাড়া হাইস্কুল মাঠে এ সংঘর্ষ হয় বলে শালিখা থানার ওসি আবু জিহাদ জানান। প্রতক্ষ্যদর্শীরা জানান, ফুল দেওয়ার সময় এক পর্যায়ে থানা ছাত্রলীগের সভাপতি কুতুব উদ্দিন ও আরেক নেতা মোজাহার বিশ্বাসের সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়।

পরে পুলিশ লাঠিপেটা করে ও রাবার বুলেট ছুড়ে তাদের সরিয়ে দেয়। ওসি বলেন, ফুল দেওয়াকে কেন্দ্র করে কিছু যুবক সংঘর্ষে জড়িয়ে পড়লে তাদের লাঠিপেটা করে সরিয়ে দেওয়া হয়। ছাত্রলীগ সভাপতি কুতুব উদ্দিন বলেন, শহীদ মিনারে ফুল দিতে গেলে দুর্বৃত্তরা আমাদের নেতা-কর্মীদের উপর হামলা করে।

পরে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে কয়েকজন আহত হয়েছেন বললেও তিনি তাদের নাম পরিচয় জানাতে পারেননি। ভাষা দিবসের প্রথম প্রহরে ফুল দেওয়ার সময় যশোর কেন্দ্রীয় শহীদ মিনারেও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এক পর্যায়ে বোমাবাজি শুরু হলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.