সিরাজগঞ্জ: সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সোহেল রানা (২৫) নামে এক টুইস্টিং মিলের শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরো ১০ জন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।
নিহত সোহেল রানা ওই এলাকার আমিনুল ইসলাম সেখের ছেলে এবং কান্দাপাড়া টুইস্টিং মিলের শ্রমিক।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
