মাশরাফিকে নিয়ে নাসিরের পারফিউম উদ্বোধন

0

স্পোর্টস ডেস্কঃ  বিশ্বের অনেক জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্বদের নামে রয়েছে নানান সামগ্রী। তবে এবারই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো খেলোয়াড়ের নামে নামকরণ করা হয়েছে একটি পারফিউমের। তিনি হলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন।

ক্রিকেটার নাসির এবার নাম জড়ালেন ব্যবসার সঙ্গে। বলা চলে, পুরোদস্তুর ব্যবসায়ী হতে চলেছেন তিনি। পারফিউম দিয়েই শুরু হচ্ছে সেই ব্যবসায়ের যাত্রা। নিজের নামের আদ্যক্ষর ও জার্সি নাম্বারের অনুকরণে পারফিউমটির নাম দিয়েছেন এন.এইচ ৬৯।

সোমবার রাজধানীর একটি হোটেলে জাতীয় দলের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফিকে নিয়ে পারফিউমের মোড়ক উন্মোচন করেন নাসির। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও।

নতুন এই পারফিউমের মাধ্যমেই ভক্তদের মাঝে থাকতে চান নাসির হোসেন। ভবিষ্যতে এন.এইচ ৬৯ ব্র্যান্ডের আরো পণ্য বাজারে ছাড়ার পরিকল্পনার কথা জানালেন এই অলরাউন্ডার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.