রাজধানীতে ৫৫ ককটেলসহ ২ শিবিরকর্মী গ্রেপ্তার

0

ঢাকা : রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগ এলাকা থেকে দুই শিবিরকর্মীকে ৫৫টি ককটেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ৮৪/৪ মধ্য পীরেরবাগের একটি বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানার এসআই আবু জাফর ঘটনার বাংলামেইলকে জানিয়েছেন, জামায়াতের এক নেতার বাড়ি থেকে আব্দুর রহিম (২৩) ও শফিক উদ্দিন (২২) নামে ওই দুই শিবিরকর্মীকে ককটেলসহ গ্রেপ্তার করা হয়েছে। তারা ঢাকা কলেজের শিক্ষার্থী।

গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে রাত ৮টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ জিহাদি বই, শিবিরের চাঁদা আদায়ের রশিদ এবং বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.