ঢাকা : রাজধানীর তেজগাঁওয়ে রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গিয়েছে এক ব্যক্তির। নিহত ওই ব্যক্তি সুরুজ মিয়া (৪৫)।
রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ মিয়ার বাবা আকবর হোসেন। তিনি তেজগাঁও শিল্পাঞ্চলের ৩৩৩ পূর্ব নাখালপাড়ার লিচুবাগান এলাকার বাসিন্দা।
জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় ঘাতক অটোরিকশা তাকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ওই সময় পথচারী তরিকুল ইসলাম তাকে উদ্ধার করে সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
সকাল সোয়া ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুরুজ আলী। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক ক্যাম্প পুলিশ পরিদর্শক মোজম্মেল হক।
