রাপুর ডুয়েল-মোড অপটিক্যাল মাউস বাজারে

0

তথ্য ও প্রযুক্তি ডেস্কঃ চীনের বিখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান রাপুর দেশে একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এল ৬৬১০ মডেলের ডুয়েল-মোড অপটিকাল মাউস।

২.৪ গিগাহার্জ গতির ওয়্যারলেস কানেকশন সহ এতে রয়েছে ব্লুটুথ সংযোগ। এই ডুয়েল মোড সংযোগের মাধ্যমে মাউসটি ১০ মিটার দুরত্ব থেকে কাজ করতে সক্ষম।

ইনভিজিবল ট্রেকিং ইঞ্জিন, ন্যানো রিসিভার, ১০০০ ডিপিআই রেজ্যুলেশন এবং অ্যাফিক্সড মেটাল স্ট্রিপ স্ক্রল হুইল সম্পন্ন মাউসটির রয়েছে ৯ মাস পর্যন্ত ব্যাটারি লাইফ ।

২ বছর ওয়ারেন্টিসহ মাউসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৫০ টাকা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.