ফেসবুকে ঘৃণা-বিদ্বেষ বার্তার স্থান নেই

0

তথ্য ও প্রযুক্তি ডেস্ক:  জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকতা মার্ক জুকারবার্গ বলেছেন, ‘ফেসবুকে ঘৃণা, বিদ্বেষ ছড়ানো বার্তার কোনো জায়গা নেই। সম্প্রতি জার্মান সফরে জুকারবার্গ এসব কথা বলেন।

এই সফরে জার্মান সরকার তাঁর কাছে উদ্বেগ জানিয়ে বলেছেন, চরম দক্ষিণপন্থী গোষ্ঠীগুলি ঘৃণার বার্তা ছড়িয়ে দিচ্ছে ফেসবুকের মাধ্যমে। ঘটনাচক্রে দক্ষিণপন্থীদের ফেসবুককে কাজে লাগানোর বিষয়টি নিয়ে গত বছর জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে নিজে কথা বলেছিলেন জুকারবার্গ।

বার্লিনে টাউন হলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, জার্মানিতে ফেসবুকে ঘৃণার বার্তার ওপর নজরদারির জন্য আরও অনেক কিছু করতে হবে। ফেসবুকে ঘৃণা, বিদ্বেষের স্থান নেই বলে মন্তব্য করেন তিনি।

তিনি জানান, ঘৃণা ছড়ানো বার্তা যাতে আরও ভালভাবে নজরে রাখা ও সরিয়ে দেওয়া যায়, সে ব্যাপারে আরও ভাল নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হচ্ছে।

জুকারবার্গ বলেন, এখনও পর্যন্ত জার্মানিতে যখেষ্ট ভাল কাজ আমরা করেছি বলে মনে হয় না আমার। আরও ভাল করে যেতে হবে।

জার্মানিতে ফেসবুক বাইরে থেকে আসা অভিবাসীদের ‘সুরক্ষিত শ্রেণি’র লোক বলে দেখে বলেও মন্তব্য করেন সোশ্যাল মিডিয়ার এই অধিপতি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.