শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার): দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা-পরিচালক ও অতিরিক্ত সচিব রিয়াজ আহাম্মদ কক্সবাজারের উখিয়ার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করেন। গত শূক্রবার বিকেলে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের দক্ষিণ বড় বিল ঘোনার পাড়া এলাকায় নির্মাণাধীন ব্রীজ ও জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া ও ইনানী এলাকায় চলমান গ্রামীণ অবকাঠামো কাবিখার কাজ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রান ও পুণর্বাসন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উখিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জুবায়ের, হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু।
