সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ২ শ্রমিকের মৃত্যু

বগুড়া : শেরপুরে সেপটিক ট্যাংকিতে আটকা পড়ে বিষক্রিয়ায় দুই গৃহনির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই শ্রমিকের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন-শেরপুর থানার নলডাঙ্গা  গ্রামের এমদাদুল হকের ছেলে সাগর (২২) ও ঝাঝড় গ্রামের শাজাহান আলীর ছেলে জহুরুল (২৫)।

শেরপুর পৌর শহরের হাসপাতাল রোডে খন্দকার টোলা এলাকায় জনৈক আবুল কালাম আজাদের নবনির্মিত একটি ভবনে নির্মাণকাজ করছিল ওই দুই শ্রমিক। সকাল সাড়ে ৯টায় তারা ওই ভবনের সেফটি ট্যাংকের সাটার খোলার জন্য ভেতরে নামেন । দীর্ঘ সময় তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে অন্যান্য শ্রমিকরা লোকজনকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা  ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টার দিকে সেপটিক ট্যাংকের ভেতর থেকে দুইজনের লাশ উদ্ধার করে।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জোহা জানান, ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাংকয়ের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.