পাবনা: জেলার সাঁথিয়া উপজেলার ফকিরপুর গ্রামে অভিযান চালিয়ে গোপন বৈঠক থেকে দুই শিবির নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার গৌরীগ্রাম ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি, ডাংগা মাজগ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. আবুল কালাম আজাদ (২৭) ও ধুলাউড়ি ইউনিয়ন ছাত্র শিবিরের নেতা, নুরদহ গ্রামের আবু সাঈদের ছেলে নাজমুল হক (২০)।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে উপজেলার ফকিরপুর গ্রামে ছাত্রশিবিরের একদল নেতাকর্মী গোপন বৈঠক করছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ছাত্রশিবিরের দুই নেতাকে আটকসহ বিপুল পরিমাণ জেহাদি সিডি, জেহাদি বই, চাঁদা আদায়ের রশিদ ও চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয় ।
আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Comments are closed.