কুষ্টিয়া : ১ম দফায় কুষ্টিয়ার মিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে।
বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৩ জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
চেয়ারম্যান পদে আমলা ইউনিয়নে জামায়াত সমর্থিত স্বতন্ত্র আব্দুল কুদ্দুস, ফুলবাড়ীয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী নূরুল ইসলাম, পোড়াদহ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী বেনজীর আহমেদ, ছাতিয়ান ইউনিয়নে বিএনপির বিদ্রোহী মিজানুর রহমান, আব্দুর রশিদ, সদরপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মাজেদুর আলম বাচ্চু ও আশরাফুল ইসলাম, আমবাড়ীয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী হাসান আলী, বহলবাড়ীয়া ইউনিয়নে বিএনপির বিদ্রোহী সাইদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মওদুদ আহমেদ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এছাড়াও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৩ জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। দুই উপজেলায় ১১৭ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

Comments are closed.