গুলশানে আদিবাসী নারীর মৃতদেহ উদ্ধার

ঢাকা : রাজধানীর গুলশানে অজ্ঞাতপরিচয় এক আদিবাসী গারো নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের বয়স আনুমানিক ২৮। মেয়েটির পরনে ছিল সালোয়ার-কামিজ।

শনিবার (৫ মার্চ) সকাল ৮টার দিকে গুলশান ১-এর ১২ নম্বর রোড এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃত নারীর তলপেটের ডানদিকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.