অস্ত্র-গুলিসহ ডাকাত গ্রেপ্তার

ঝিনাইদহ: জেলায় ডাকাতির প্রস্তুতিকালে মোক্তার শেখ (৩৫) নামে এক আন্তজেলা ডাকাত দলের সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোর রাতে কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কের পাতবিলা ব্রিজের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোক্তার শেখ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মহিষাপাড়া গ্রামের লিয়াকত শেখে ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রাতে ওই এলাকায় বাসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল মোক্তারসহ ৪ থেকে ৫ ডাকাত। এমন সংবাদে থানার এসআই আশরাফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় টহল পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালিয়ে মোক্তারকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশি তৈরি পাইপগান ও এক রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। ঘটনার সময় অন্যান্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত মোক্তার শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.