পিরোজপুর : জেলার নাজিরপুরে নির্বাচনী সহিংসতায় আহত উপজেলা ছাত্রদল নেতা মো. সামসুল হক ছোট্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার রাতে তিনি মারা যান। তিনি নাজিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও শেখমাটিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা নামক এলাকা থেকে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী মো. তৌহিদুল ইসলামের কর্মীসভা শেষে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এসএম কাইউম উজ-জামানের কর্মীরা সামসুল ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনের ওপর হামলা চালায়। এতে তারা মারাত্মক আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সামসুল হক ছোট্ট মারা যান।

Comments are closed.