বঙ্গোপসাগরে কার্গো বিমান বিধ্বস্ত, নিখোঁজ ৪

কক্সবাজার : কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বিমানের পাইলটসহ নিখোঁজ অন্তত চারজন।

বুধবার সকাল সোয়া ৯টার দিকে বঙ্গোপসাগরের বাঁকখালী নদীর মোহনার নাজিরাটেক পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দরের কর্মকর্তা সাধন কুমার মহন্ত এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ (৯ মার্চ ) সকালে বিসমিল্লাহ এয়ারলাইন্সের একটি বিমান চিংড়ি পোনা নিয়ে কক্সবাজার থেকে যশোর যাচ্ছিল। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর বঙ্গোপসাগরের বাঁকখালী নদীর মোহনার নাজিরাটেক পয়েন্টে বিধ্বস্ত হয়। তবে ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঘটনাস্থলে কোস্টগার্ড ও ফায়ার ব্রিগেড কর্মীরা পৌঁছে উদ্ধার তৎপরতাও শুরু করেছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.