১৪ বছরের ক্রিকেট থেকে বিদায় শেন ওয়াটসন

স্পোর্টস ডেস্ক :  অভিষেকের পর থেকে ১৪ বছর ক্রিকেট খেলে ফেলেছেন শেন ওয়াটসন। এই ১৪ বছরে স্বাক্ষী হয়েছেন অনেক উত্থান-পতনের। বিশ্বকাপ শিরোপা জয় থেকে শুরু করে অনেক সাফল্যই ঝুলিতে পুরে নিয়েছেন এই অলরাউন্ডার। অবশেষে থামাতে হচ্ছে ক্রিকেটে তার পথচলা। চলতি বিশ্বকাপের পরই ক্রিকেটকে গুডবাই জানানোর ঘোষণা দিয়ে ফেললেন শেন ওয়াটসন।
গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজের পর টেস্টকে বিদায় জানিয়েছিলেন ওয়াটসন। ওয়ানডেও খেলছেন না গত সেপ্টেম্বর থেকে। টি-টোয়েন্টিতেও একবার দলে থাকেন তো আরেকবার বাদ পড়েন- এই অবস্থা। এমন পরিস্থিতিতে ওয়াটসন সিদ্ধান্ত নিলেন বিশ্বকাপের পরপরই ব্যাট-প্যাড পুরোপুরি তুলে রাখা ভালো। যদিও ঘরোয়া ক্রিকেট খেলে যাবেন তিনি।

বিশ্বকাপের পর পরই তার অবসর কার্যকর হবে। ২০০০ সালের পর ২০০৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার সোনালি প্রজন্মের সর্বশেষ সদস্য ছিলেন ওয়াটসন। তার অবসরের সঙ্গে সঙ্গে সেই সোনালি প্রজন্মের সঙ্গে বর্তমান অস্ট্রেলিয়া দলের যোগসূত্রটাই শেষ হয়ে যাবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.