ভোলায় কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা

ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকার শাখা কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা হয়েছে দুর্বৃত্তরা। ডাকাতিতে বাধা দেওয়ায় প্রহরীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। প্রহরীর চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার শশীভূষণ শাখার কৃষি ব্যাংকে এ ঘটনা ঘটে।

ব্যাংকের ব্যবস্থাপক আমির হোসেন জানান, কোনো কিছু খোয়া যায়নি। প্রহরীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, ভোরে একদল ডাকাত অস্ত্র নিয়ে ব্যাংকের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় নিরাপত্তা প্রহরী ডাকাতদের উপস্তিতি টের পেয়ে তাদের বাধা দেয়। ডাকাতরা ‍তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় প্রহরীর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.