খেলাধুলা : টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডে টিম ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন রবি শাস্ত্রী। নতুন করে চুক্তি নবায়ন না হলে টিম ইন্ডিয়ার দায়িত্ব ছাড়া লাগতে পারে রবি শাস্ত্রীকে।
চলতি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে ভারতের। ঘরের মাঠে চেনা দর্শকদের সামনে তারকাসৃমদ্ধ দল নিয়েও দল ফাইনালে উঠতে না পারায় বিপাকে পড়েছেন টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তার দায়িত্ব ছাড়া লাগতে পারে।
তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া’র (বিসিসিআই) সচিব অনুরাগ ঠাকুর জানিয়েছেন, হাই-প্রোফাইল কমিটি চাইলে এই চুক্তির মেয়াদ বাড়াতে পারেন। আর এই কমিটিতে আছেন শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষণ এবং সৌরভ গাঙ্গলীর মতো প্রাক্তন তারকা ক্রিকেটাররা।
নতুন করে চুক্তি হলে ফুল টাইম কোচ হিসেবে থাকা লাগবে শাস্ত্রীকে। তখন টিম পরিচালকের দায়িত্ব বহাল থাকবে না। এ প্রসঙ্গে অনুরাগ ঠাকুরের বক্তব্য, ‘রবি শাস্ত্রীর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ। আর আমরা ফুল টাইম কোচ চাইছি। টিম পরিচালক এবং কোচ দুটো পদ নয়, একটাই থাকবে। রবির সঙ্গেও নতুন চুক্তি করা হতে পারে।’

Comments are closed.