মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কিশোরগঞ্জের আসামিদের রায় সময়ের অপেক্ষা

নিজস্ব প্রতিবেধক :  মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কিশোরগঞ্জের আইনজীবী শামসুদ্দিন আহমেদসহ পাঁচ আসামির মামলার রায় ঘোষণা এখন সময়ের অপেক্ষা মাত্রা। প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার এ মামলা রায়ের জন্য অপেক্ষামান (সিএভি) রাখেন। মামলার অপর চার আসামি হলেন- শামসুদ্দিনের ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদ, ‘রাজাকার কমান্ডার’ গাজী আব্দুল মান্নান, আজহারুল ইসলাম ও হাফিজ উদ্দিন। পাঁচ আসামির মধ্যে শামসুদ্দিন ছাড়া বাকি সবাই পলাতক। অপহরণ, নির্যাতন, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের সাতটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এ মামলার আসামিদের বিরুদ্ধে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.