চেন্নাইয়ে হবে ‘টিএনপিএল’

খেলাধুলা : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছে না চেন্নাই সুপার কিংস। আইপিএলের পরের দুই আসরে থাকবে না চেন্নাই। কিন্তু, ক্রিকেট উত্তেজনা থেকে পিছিয়ে থাকতে চাইছে না চেন্নাই। তাই, তারা আইপিএলের আদলে আয়োজন করতে যাচ্ছে তামিল নাড়ু প্রিমিয়ার লিগ বা ‘টিএনপিএল’।

আইপিএল থেকে বঞ্চিত চেন্নাইয়ের ক্রিকেট ভক্তদের মুখে হাসি ফোটাতে আইপিএল এর ধাঁচে টিএনপিএল শুরু করে করতে চলেছে শ্রী নিবাসনের নেতৃত্বাধীন তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন।

তামিল নাড়ু ক্রিকেট এসোসিয়েশন (টিএনসিএ) থেকে জানানো হয়, আটটি দল নিয়ে প্রথমবারের মতো শুরু হবে টিএনপিএল। যেখানে কেবলমাত্র তামিল নাড়ুর ক্রিকেটাররাই অংশ নেবেন। এতে রাজ্য ক্রিকেটের প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনা সম্ভব হবে।

এ বছর আটটি দল নিয়ে শুরু হলেও পরের বছর মে-জুনে দল বাড়িয়ে ১২টি করা হবে। চলতি বছরে প্রথমবার আয়োজিত টিএনপিএলের ম্যাচগুলো শুধুমাত্র চেন্নাইয়ের দর্শকদের কথা মাথায় রেখেই অনুষ্ঠিত হবে। তবে, দ্বিতীয় আসরের ম্যাচ চেন্নাইয়ের বাইরে আয়োজন করা হবে বলেও জানায় তামিল নাড়ু ক্রিকেট এসোসিয়েশন।

আগস্টের শেষ দিকে শুরু হয়ে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শেষ হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট।

এ বিভাগের আরও খবর

Comments are closed.