তথ্য ও প্রযুক্তি : বিশ্বের এখন থেকে জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেই জানা যাবে আবহাওয়ার পূর্বাভাস। আর সেইটি হল ফেসবুখ। বর্তমানে এই ফিচারটি অনেক দেশেই চালু হয়েছে। ভারতেও এই ফিচারটি চালু হয়েছে বলে জানিয়েছে ফেসবুক।
ফেসবুক জানিয়েছে, দিনের শুরুতেই ব্যবহারকারীরা ফেসবুকে লগইন করার সঙ্গে সঙ্গেই আবহাওয়া সম্পর্কে সর্বশেষ খবর জানতে পারবেন। ব্যবহারকারী যে এলাকা বা অঞ্চল থেকে ফেইসবুকে লগইন করবেন সে এলাকা বা অঞ্চলের আবহাওয়ার খবর তাকে জানিয়ে দেয়া হবে।
ফেসবুকের এই আবহাওয়ার বার্তা কতটা জনপ্রিয় হবে সেটা এখন দেখার বিষয়। কেননা, এই অ্যাপের সহায়তায় আবহাওয়ার পূর্বাভাস সব সময় জানা যায়।
ফিচারটি এখনো বাংলাদেশে চালু হয়নি। ধারণা করা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এটি চালু করা হবে।

Comments are closed.