খুলনায় রাষ্ট্রায়াত্ত পাটকলের শ্রমিকরা সড়ক অবরোধে অনড়

খুলনা প্রতিনিধি :   প্রধানমন্ত্রীর হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণার পরও বকেয়া পরিশোধের জন্য খুলনায় রাষ্ট্রায়াত্ত ৭টি পাটকলের শ্রমিকরা অবরোধে অনড় রয়েছেন। দ্বিতীয় দফা অবরোধের তৃতীয় দিন বুধবার ভোর ৬টা থেকে তারা রাজপথ-রেলপথ অবরোধ অব্যাহত রেখেছেন। ফলে ঢাকাগামী ট্রেনসহ অসংখ্য যানবাহন আটকা পড়েছে। এতে চরম দুর্ভোগ পড়েছেন বিভিন্ন রুটে চলাচলরত যাত্রীরা।  এর আগে, গত সোমবার শ্রমিকদের অবরোধ চলাকালীন মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পাটকল করপোরেশনকে (বিজেএমসি) এক হাজার কোটি টাকা বরাদ্দের নির্দেশ দেন অর্থ মন্ত্রণালয়কে। আন্দোলনে থাকা খুলনাঞ্চলের ৭টি পাটকলের শ্রমিক নেতাদের মঙ্গলবার বিকেলে বৈঠকের আমন্ত্রণ জানানো হয় পাট মন্ত্রণালয় থেকে। কিন্তু বৈঠকের সময় খুলনাঞ্চলের নেতারা আন্দোলনের বাইরে থাকা মিলের নন সিবিএ নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে আপত্তি জানিয়ে সম্মেলন কক্ষের বাইরে অবস্থান নেন। যার কারণে আন্দোলনরত মিলের নেতাদের সঙ্গে পাট প্রতিমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়নি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.