ইটিভির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা : রাজধানীর তেজগাঁও থানায় একুশে টিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালামসহ প্রতিষ্ঠানটির আরো দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ (১৩ এপ্রিল) দুদকের উপপরিচালক সামছুল আলম মামলাটি দায়ের করেন।

মামলার অপর দুই আসামি হলেন- একুশে টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফতাবুল আলম ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফজলুর রহমান শিকদার। আবদুস সালামসহ তিনজনের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা ক্রয়, সংরক্ষণ ও পাচারের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আবদুস সালাম একুশে টিভির চেয়ারম্যান থাকাকালে প্রতিষ্ঠানের হিসাব থেকে ২৬ লাখ ৭০ হাজার টাকা তোলেন। পরে সে টাকা দিয়ে ৩০ হাজার ইউরো কিনে সংরক্ষণ ও পাচার করেন।

একুশে টিভির সাবেক এ চেয়ারম্যানের বিরুদ্ধে আরো একাধিক অভিযোগের অনুসন্ধান করছে দুদক।

এ বিভাগের আরও খবর

Comments are closed.