নওগাঁয় চুনাপাথরের খনির সন্ধান

নওগাঁ প্রতিনিধি : চুনাপাথরের বড় খনির সন্ধান পাওয়া গেছে নওগাঁ জেলায়। প্রায় ৫০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে মাটির তলদেশে এই বিশাল খনিজ সম্পদের সন্ধান মিলেছে বলেছে বলে জানা যায়।

বিলাসপুর ইউনিয়নের কাঁচপুর গ্রামে এ খনির সন্ধান পাওয়ার কথা বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, এরই মধ্যে ৬১ ফুট পর্যন্ত খনন করে চুনাপাথর মিলছে। তিনি বলেন, এই খনিজ সম্পদটি আর আমদানি করতে হবে না বাংলাদেশকে।

নসরুল হামিদ জানান, বাংলাদেশ ভু-তাত্ত্বিক জরিপ বিভাগের বিজ্ঞানীরা এই খনি আবিষ্কার করেছেন। ২২১৪ ফুট মাটির গভীরে এর সন্ধান মিলেছে।

তিনি আরো জানান, এখন ফিজিবিলিটি স্টাডি করে দেখা হবে এই খনিজ সম্পদ বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব কিনা। সে কাজে দেড় থেকে দুই বছর সময় লাগবে। আর বাণিজ্যিকভাবে উত্তোলন করা গেলে বাংলাদেশে সিমেন্ট তৈরির জন্য প্রয়োজনীয় চুনাপাথর আর বিদেশ থেকে আনতে হবে না।

এর আগে ১৯৬৩ সালে পাশের জেলা জয়পুরহাটে এমন চুনাপাথরের খনি আবিষ্কৃত হয়েছিলো। তবে তা বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব হয়নি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.