গাজীপুর প্রতিনিধি : নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদের দায়িত্বে অবহেলার কারণে গাজীপুর জেলার পুলিশ সুপার হারুন অর রশীদসহ দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
প্রত্যাহারকৃত ওসিরা হলেন, শ্রীপুর থানার আসাদুজ্জামান ও কাপাসিয়া থানার রকিবুল হক।
বৃহস্পতিবার বিকেলে ইসির উপসচিব শামসুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত তিনটি চিঠি পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা হাসানুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন।
আগামী ২৩ এপ্রিল সারা দেশে ৬২০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments are closed.