ইনজামামের শর্ত মেনেই চুক্তি করলো

খেলাধুলা : পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকের সঙ্গে চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বোর্ডের এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতের বার্তা সংস্থা পিটিআই। জানাযায় শর্ত মেনেই চুক্তি বদ্ধ হয়েছে ইনজামাম।

ওই কর্মকর্তা জানিয়েছেন, ইনজামাম একটি বিষয় স্পষ্ট করে পিসিবিকে জানিয়েছিলেন যে ইংল্যান্ডে হতে যাওয়া ২০১৯ বিশ্বকাপের দল গঠনের জন্য পর্যাপ্ত সময় পেলেই তিনি আফগানিস্তানের কোচের পদ থেকে সরে এসে পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্ব নেবেন।

পিসিবি সূত্র জানিয়েছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলার আগে ইনজামাম বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে কিছু শর্তাবলীর বিষয়ে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন। পিসিবির সঙ্গে সফল আলোচনার কারণেই আফগানদের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন ইনজি, যদিও তার সঙ্গে আফগানিস্তানের চুক্তির মেয়াদ ছিল ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত।

সূত্রটি নিশ্চিত করেছে, ইনজামামের শর্তের মধ্যে অন্যতম হলো তাকে অন্তত তিন বছরের সময় দিতে হবে, যাতে করে আগামী বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী দল গঠন করা যায়। আরেকটি শর্ত হলো সিদ্ধান্ত গ্রহণে বোর্ড কিংবা বাইরের কোনো হস্তক্ষেপ ইনজামামের কমিটি মেনে নেবে না।

এ সম্পর্কে ইনজামাম বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে আমাদের পারফরমেন্স সন্তোষজনক যদিও আমরা আরও ভালো খেলতে পারি। কিন্তু সম্প্রতি ওয়ানডে ও টি২০ ফরমেটে আমরা মোটেই মানিয়ে নিতে পারছি না। আমার মূল লক্ষ্য হলো এই দুই ফরমেটে সঠিক একটি কম্বিনেশন গড়ে তোলা যাতে করে চ্যাম্পিয়নস ট্রফি ও বিশ্বকাপের আগে আমরা র‌্যাঙ্কিংয়ের উন্নতি করতে পারি।’

ইনজামাম মনে করেন, বর্তমান ওয়ানডে র‌্যাঙ্কিং অনুযায়ী অষ্টম স্থান মোটেই সন্তোষজনক নয়। শীর্ষ আটে থাকতে হলে অবশ্যই নিজেদের মান আরও উন্নত করতে হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.