সুয়ারেজের হ্যাটট্রিকে টেবিলের শীর্ষে বার্সা

খেলাধুলা : লা লিগায় সুয়ারেজের একার চার গোলসহ ৬-০ গোলে স্পোর্তিং গিহনকে উড়িয়ে দিয়ে আবারো শীর্ষস্থান পুনরুদ্ধার করলো বার্সা।

কাম্প নউতে শনিবার রাতের ম্যাচে লুইস সুয়ারেজ একাই করেন ৪ গোল আর অপর দুটি গোল করেন লিওলেন মেসি ও নেইমারের।

প্রথমার্ধের ১২ মিনিটে গিজনের ডি-বক্স সিমানা থেকে মাথার জোড়ালো ছোঁয়ায় জালে বল জড়িয়ে কাতালানদের ১-০ তে লিড এনে দেন মেসি। ৪০তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে কয়েকবার শট নেয়ার সুযোগ এলেও ডিফেন্ডারদের কাটাতে দিয়ে তা নষ্ট করেন তিনি। কয়েক মিনিট পর আবারও শট নিতে ইতস্তত করে সুযোগ হারান নেইমার।

দ্বিতীয়ার্ধে আক্রমনের ধার বাড়ায় বার্সেলোনা। ফলাফলও পেয়ে যায় একেবারে হাতে নাতে। কেননা দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে মেসি ও ইনিয়েস্তার এগিয়ে দেয়া বল থেকে গিজন জালে বল ঠেলে দিয়ে ব্যবধান দ্বিগুন করেন লুইস সুয়ারেজ।

৬৩তম মিনিটে মেসির কাছ থেকে ডি-বক্সে বল পেয়ে আন্দ্রেস ইনিয়েস্তা আড়াআড়ি বল পাঠান সুয়ারেসকে। নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে গোলের খাতা খোলেন উরুগুয়ের এই স্ট্রাইকার। ৭৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন সুয়ারেজ। তিন মিনিট পর আবার পেনাল্টি, আবার গোল করে হ্যাটট্রিক সুয়ারেজের। নেইমারকে ডি-বক্সে ফাউল করায় এবারের স্পট কিকের বাঁশি বাজিয়েছিলেন রেফারি। এই মৌসুমে সুয়ারেজের এটি চতুর্থ হ্যাটট্রিক।

৮৬তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে অবশেষে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়া গোলটি পান নেইমার। দুই মিনিট পরই মেসির পাস থেকে নিজের চতুর্থ গোলটি তুলে নেন সুয়ারেজ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.