ঢাকা : এবার রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরায় বালুর মাঠের পাশ থেকে এক অজ্ঞাত তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পুলিশের ধারণা, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।
রোববার সকাল পৌনে ১১টার দিকে ওই অজ্ঞাতনামা তরুণীর (২৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
ভাটারা থানার উপ-পরিদর্শক আবু ওয়ারেস জানান, রোববার ভোর সাড়ে ৪টার দিকে তারা খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখেন তারা। মাথা বিচ্ছিন্ন দ্বিখণ্ডিত লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তিন-চার দিন আগেই তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা বস্তাবন্দি করে বালুর মাঠে ফেলে যায়। মরদেহ পচে গেছে। তেব এখনও নিহত তরুণীর পরিচয় মেলেনি।
উল্লেখ্য, গত ২০ মার্চ কুমিল্লার সেনানিবাস এলাকায় ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর এক মাস পূর্ণ হলে পুলিশ হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি। প্রতিবাদ এখনও চলছে বিচারের দাবিতে সোমবার আধাবেলা হরতাল ডেকেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

Comments are closed.