জিয়াউল হক টুকুকে পেছন থেকে গুলি করা হয়েছে

রাজশাহী: রাজশাহী জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক, রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রশাসক জিয়াউল হক টুকুকে পেছন থেকে গুলি করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এনামুল হক এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক ডা. এনামুল হক জানান, আওয়ামী লীগ নেতা টুকুকে পেছন থেকে গুলি করা হয়েছে। পিঠের দিকে যে ফুটো আছে তা তুলনামূলক ছোট। এছাড়াও বুকের হাড়ের ভেতরের অংশে গুলির জখম পাওয়া গেছে। এ থেকে বিষয়টি বোঝা যায় যে, টুকুকে পিঠের সাইড থেকে গুলি করা হয়েছে। গুলি হাড়ের ভেতরের অংশ জখম করে অল্প উপর দিয়ে বেরিয়ে যায়। এছাড়াও গুলিতে টুকুর ফুসফুসের নিচের অংশ জখম হয়।

অধ্যাপক ডা. এনামুল হক জানান, ময়নাতদন্তের রিপোর্ট এখনো দেয়া হয়নি। কয়েকদিনের মধ্যে টুকুর বিস্তারিত ময়নাতদন্তের রিপোর্ট জমা দেয়া হবে। রোববার রাত ৮টার দিকে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

এর আগে রোববার বিকেল ৪টায় জিয়াউল হক টুকুকে রাজশাহী মহানগরীর নগর ভবনের সামনে নিজের ব্যবসায়ী চেম্বারে থাকা অবস্থায় পার্টনার ঢাকার ব্যবসায়ী নয়ন নামের এক যুবক তাকে গুলি করে। পুলিশ এখন তাকে ধরতে অভিযান শুরু করেছে।

প্রথমে নিজের পিস্তলের গুলিতে মারা যাওয়ার সংবাদ রটলেও পরে হত্যার বিষয়টি পরিষ্কার হয়। ময়নাতদন্তেও এ হত্যাকাণ্ডের বিষয়টি আরো বেশি পরিষ্কার হয়ে উঠে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.