বাসচাপায় শিক্ষক নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজীপুরে বাসচাপায় এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে।

সোমবার বেলা পৌনে ১১টায় সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের সীমান্ত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক মোকলেসুর রহমান (৪০) কাজীপুর বাংলাবাজার গার্লস হাইস্কুলের মৌলভী শিক্ষক ও উপজেলার গান্ধাইল ইউনিয়নের খামারপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বিআরটিসির যাত্রীবাহী একটি বাস কাজীপুর থেকে ঢাকায় যাচ্ছিল। বেলা পৌনে ১১টায় বাসটি সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের সীমান্ত বাজার এলাকায় পৌঁছালে শিক্ষক মোকলেসুর রহমানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর কুমার কুন্ডু এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.