খেলাধুলা : ক্রিস্টিয়ানো রোনালদোর ফিটনেস সমস্যা আর করিম বেনজেমার খেলা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়। তবে অনিশ্চয়তা থেকে রিয়াল মাদ্রিদ সমর্থকদের স্বস্তি এনে দিয়েছেন কোচ জিনেদিন জিদান।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইতিহাদ স্টেডিয়ামে রোনালদো ও বেনজেমা পূর্ণ ফিটনেস নিয়ে মাঠে নামবেন বলেই নিশ্চিত করেছেন জিদান। মঙ্গলবার (২৬ এপ্রিল) সেমিফাইনালের প্রথম লেগে স্বাগতিকদের সিটিজেনদের মাঠে নামবে স্প্যানিশ জায়ান্টরা। বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।
সব শঙ্কা দূর করে চ্যাম্পিয়নস লিগের সেমির প্রথম লেগে পূর্ণ ফিটনেস নিয়ে নামার অপেক্ষায় রোনালদো ও বেনজেমা। জিদান তো সেরকম আভাসই দিলেন। দু’জনই এখন বেশ ভালো বোধ করছে। তারা এমন খেলোয়াড় যারা নিজেদের যত্ন নেয়। জিদান মনে করেন, তারা দু’জনই খেলার জন্য পরিপূর্ণ ফিট হবে।’

Comments are closed.