আশুগঞ্জ তাপবিদ্যুৎ

যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের বৃহৎ একটি ইউনিটসহ তিনটি ইউনিট বন্ধ হয়ে যায়। এতে করে জাতীয় গ্রিডে ২৬৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায়।

বুধবার সকাল ৮টার দিকে চালুকৃত এ তিনটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

কারখানা প্রকৌশলী মো. ইয়াকুব বাংলামেইলকে জানান, সকালে বিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডের সাবস্টেশনে ১৩২ কেভি লাইনে ট্রিপ করে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের চালুকৃত ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২নং ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩নং ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন একযোগে বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিডে ২৬৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে।

বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা কাজ শুরু করেছে। খুব শিগগিরই সবকটি ইউনিট চালু হবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.